Normal Router কী এবং কীভাবে কাজ করে?
Normal Router বা Traditional Wi-Fi Router হলো এমন একটি ডিভাইস, যা আপনার ISP থেকে ইন্টারনেট সংযোগ গ্রহণ করে Wi-Fi ও LAN Cable-এর মাধ্যমে বিভিন্ন ডিভাইসে পৌঁছে দেয়।
এখানে একটি Router থেকেই পুরো বাসায় Wi-Fi সিগন্যাল ছড়িয়ে পড়ে। Router-এর কাছাকাছি সাধারণত ভালো স্পিড পাওয়া যায়। তবে দূরত্ব বাড়লে কিংবা মাঝখানে একাধিক দেয়াল থাকলে সিগন্যাল দুর্বল হতে পারে।
Normal Router-এর সুবিধা:
- তুলনামূলক কম খরচে ভালো ইন্টারনেট সংযোগ।
- ছোট ও মাঝারি আকারের বাসার জন্য উপযোগী।
- সেটআপ ও পরিচালনা করা সহজ।
- Gaming PC, Smart TV ও Desktop-এ সরাসরি LAN Cable ব্যবহারের সুবিধা।
- উন্নত Wi-Fi 6 ও Wi-Fi 7 মডেলে একাধিক ডিভাইস ব্যবহারের সক্ষমতা।
তবে একটি Router-এর নির্দিষ্ট কভারেজের বাইরে Wi-Fi সিগন্যাল দুর্বল হয়ে যায়। ফলে বড় বাসা বা একাধিক তলায় একটি Normal Router দিয়ে সব জায়গায় ভালো সংযোগ পাওয়া কঠিন হতে পারে।
Mesh Router কী এবং কীভাবে কাজ করে?
Mesh Router হলো এমন একটি Wi-Fi System, যেখানে একাধিক Router Unit বা Node একসঙ্গে কাজ করে একটি সমন্বিত নেটওয়ার্ক তৈরি করে।
এর মধ্যে একটি Main Unit সরাসরি ISP-এর সংযোগ বা ONT-এর সঙ্গে যুক্ত থাকে। অন্য Unit-গুলো বাসার বিভিন্ন জায়গায় বসানো হয়। এগুলোকে Mesh Node বা Satellite বলা হয়।
প্রতিটি Node নিজস্ব Wi-Fi সিগন্যাল ছড়ায় এবং অন্য Node-এর সঙ্গে যোগাযোগ করে। ফলে বাসার বিভিন্ন রুমে একই Wi-Fi নাম ও পাসওয়ার্ড ব্যবহার করা যায়।
আপনি ড্রয়িংরুম থেকে বেডরুমে গেলে আপনার মোবাইল বা ল্যাপটপ উপযুক্ত Mesh Node-এর সঙ্গে সংযুক্ত হতে পারে। এক্ষেত্রে Roaming-এর কার্যকারিতা Router ও সংযুক্ত ডিভাইসের সক্ষমতার ওপরও নির্ভর করে।
Mesh Router-এর সুবিধা:
- বড় বাসা ও একাধিক তলায় Wi-Fi কভারেজ বাড়ানো যায়।
- Wi-Fi Dead Zone বা দুর্বল সিগন্যালের সমস্যা কমানো যায়।
- একই Wi-Fi Network-এর আওতায় বিভিন্ন রুমে চলাচল করা যায়।
- প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত Mesh Node যোগ করা যায়।
- একাধিক Unit একটি App থেকে পরিচালনা করা যায়, যদি মডেলটি সেই সুবিধা সমর্থন করে।
তবে Normal Router-এর তুলনায় Mesh System-এর খরচ সাধারণত বেশি এবং ভালো পারফরম্যান্সের জন্য Node-গুলো সঠিক জায়গায় বসাতে হয়।
Mesh Router ও Normal Router-এর মধ্যে পার্থক্য
কিছু সাধারণ গুণাবলির ওপর নির্ভর করে Mesh Router ও Normal Route-এর ভিতর পার্থক্য কারা যায়:
| বিষয় | Normal Router | Mesh Router |
|---|---|---|
| নেটওয়ার্ক ব্যবস্থা | একটি Router | একাধিক Unit বা Node |
| Wi-Fi কভারেজ | নির্দিষ্ট এলাকার মধ্যে | প্রয়োজন অনুযায়ী বাড়ানো যায় |
| ইন্টারনেট স্পিড | Router ও সিগন্যালের ওপর নির্ভরশীল | Node, Backhaul ও সিগন্যালের ওপর নির্ভরশীল |
| Wi-Fi Dead Zone | বড় বাসায় তৈরি হতে পারে | কমাতে সাহায্য করে |
| রুম পরিবর্তনের সময় সংযোগ | দূরত্বের কারণে দুর্বল হতে পারে | Mesh Roaming-এর সুবিধা থাকে |
| একাধিক তলায় ব্যবহার | সীমিত কভারেজ | তুলনামূলক উপযোগী |
| LAN Cable | প্রয়োজন অনুযায়ী | Wired Backhaul-এর জন্য ব্যবহার করা যায় |
| নেটওয়ার্ক সম্প্রসারণ | অতিরিক্ত ডিভাইস প্রয়োজন | সামঞ্জস্যপূর্ণ Node যোগ করা যায় |
| খরচ | সাধারণত কম | সাধারণত বেশি |
| সবচেয়ে উপযোগী | ছোট ও মাঝারি বাসা | বড় বাসা, ডুপ্লেক্স ও একাধিক তলা |
বাসা/অফিসের আয়তন অনুযায়ী কতটি Router প্রয়োজন?
Router কেনার আগে আপনার বাসার অথবা অফিসের আয়তন ও রুমের অবস্থান বিবেচনা করা উচিত। ছোট একটি ফ্ল্যাটের জন্য যে Router যথেষ্ট, বড় ডুপ্লেক্স বাসা অথবা অফিসের জন্য সেটি যথেষ্ট নাও হতে পারে।
নিচের টেবিলটি Router নির্বাচনের প্রাথমিক ধারণা দিতে পারে।
| বাসার আয়তন | বাসার ধরন | সম্ভাব্য Router Setup |
|---|---|---|
| ৫০০–৮০০ বর্গফুট | ১–২ রুম | ১টি Normal Router |
| ৮০০–১,২০০ বর্গফুট | ২–৩ বেডরুম/অফিস | ১টি ভালো Normal Router |
| ১,২০০–১,৮০০ বর্গফুট | ৩–৪ বেডরুম/অফিস | ১টি শক্তিশালী Router অথবা ২টি Mesh Unit |
| ১,৮০০–২,৫০০ বর্গফুট | বড় ফ্ল্যাট/অফিস | ২–৩টি Mesh Unit |
| ২,৫০০–৩,৫০০ বর্গফুট | বড় বাসা বা ডুপ্লেক্স | ২–৪টি Mesh Unit |
| ৩,৫০০ বর্গফুটের বেশি | বড় বাসা বা একাধিক তলা | ৩–৫টি বা প্রয়োজন অনুযায়ী Mesh Unit |
এই হিসাব একটি আনুমানিক পরিকল্পনা, নির্দিষ্ট কভারেজের নিশ্চয়তা নয়। Router-এর মডেল, দেয়ালের পুরুত্ব, রুমের অবস্থান এবং Node-এর সংযোগ অনুযায়ী প্রয়োজনীয় Unit-এর সংখ্যা পরিবর্তিত হতে পারে।
দুই তলা বাসার জন্য কতটি Mesh Router লাগবে?
দুই তলা বাসায় প্রাথমিকভাবে প্রতি তলায় একটি করে মোট দুটি Mesh Unit বিবেচনা করতে পারেন। তবে প্রতিটি তলার আয়তন বড় হলে বা একাধিক রুমে সিগন্যাল দুর্বল থাকলে তৃতীয় Unit প্রয়োজন হতে পারে।
কংক্রিটের ছাদের কারণে এক তলা থেকে অন্য তলায় Wireless Signal দুর্বল হয়ে গেলে Ethernet Cable দিয়ে Mesh Unit-গুলো সংযুক্ত করা ভালো।
মনে রাখবেন, বেশি Node যোগ করলেই সবসময় ভালো পারফরম্যান্স পাওয়া যায় না। অপ্রয়োজনীয় Node খরচ ও Wireless Interference বাড়াতে পারে।
ইন্টারনেট স্পিড ও কভারেজে কোন Router এগিয়ে?
Wi-Fi কভারেজ
Mesh Router-এর সবচেয়ে বড় সুবিধা হলো Wi-Fi কভারেজ। একটি Normal Router থেকে দূরে গেলে সিগন্যাল দুর্বল হতে পারে। Mesh System-এ বিভিন্ন জায়গায় Node বসিয়ে সেই সমস্যার সমাধান করা যায়।
বাংলাদেশের অনেক ফ্ল্যাটে ইট ও কংক্রিটের দেয়াল, বিম এবং লম্বা করিডোর থাকে। এসব বাধার কারণে Router-এর ঘোষিত কভারেজের তুলনায় বাস্তবে কম কভারেজ পাওয়া যেতে পারে।
এ ধরনের বাসায় সঠিক জায়গায় Mesh Node বসানো কার্যকর সমাধান হতে পারে।
ইন্টারনেট স্পিড
Mesh Router ব্যবহার করলেই ইন্টারনেটের মূল স্পিড বেড়ে যাবে, এমন নয়।
ধরুন, আপনার ইন্টারনেট প্যাকেজ 100 Mbps। Mesh Router কেনার কারণে সেটি 200 Mbps হয়ে যাবে না। তবে যে রুমে দুর্বল Wi-Fi সিগন্যালের কারণে আগে 20 Mbps পেতেন, সেখানে ভালো কভারেজ নিশ্চিত করা গেলে আরও বেশি স্পিড পাওয়া সম্ভব।
আবার Router-এর কাছাকাছি একটি শক্তিশালী Normal Router অনেক ক্ষেত্রে বাজেট Mesh Router-এর চেয়েও ভালো পারফরম্যান্স দিতে পারে।
একাধিক ডিভাইসের সংযোগ
Mesh System বাসার বিভিন্ন জায়গায় থাকা ডিভাইসগুলোকে বিভিন্ন Node-এর মাধ্যমে সংযুক্ত করতে পারে। এতে সব ডিভাইসকে একটি Wi-Fi Radio-এর ওপর নির্ভর করতে হয় না।
তবে শুধু Mesh Router হলেই বেশি ডিভাইস ভালোভাবে চলবে, এমন নিশ্চয়তা নেই। Router-এর Processor, Wi-Fi Standard, Bandwidth, Backhaul এবং ইন্টারনেট প্যাকেজও এখানে গুরুত্বপূর্ণ।
ডিভাইসের সংখ্যা অনুযায়ী কোন Router কিনবেন?
একটি পরিবারের সদস্যদের মোবাইল ও ল্যাপটপ ছাড়াও Smart TV, CCTV Camera, Gaming Console এবং বিভিন্ন Smart Home Device Wi-Fi Network-এর সঙ্গে যুক্ত থাকতে পারে।
তাই Router কেনার সময় শুধু বাসার আকার নয়, কতগুলো ডিভাইস একসঙ্গে ব্যবহার করবেন, সেটিও বিবেচনা করুন।
| ডিভাইসের সংখ্যা | ব্যবহারের ধরন | সম্ভাব্য Router নির্বাচন |
|---|---|---|
| ৫–১০টি | Browsing, Social Media, YouTube | Dual-Band Normal Router |
| ১০–২০টি | Smart TV, Online Class, Video Call | Wi-Fi 6 Normal Router |
| ২০–৪০টি | Streaming, Gaming, CCTV, Smart Home | উন্নত Wi-Fi 6 Router অথবা Mesh System |
| ৪০টির বেশি | একাধিক ব্যবহারকারী ও ভারী ইন্টারনেট ব্যবহার | উচ্চক্ষমতাসম্পন্ন Wi-Fi 6/7 Router বা Mesh System |
এই সংখ্যা কোনো Router-এর নির্ধারিত Device Limit নয়। এটি ব্যবহারের ধরন অনুযায়ী প্রাথমিক পরামর্শ।
উদাহরণস্বরূপ, ২০টি Smart Home Sensor-এর তুলনায় পাঁচটি ডিভাইসে একসঙ্গে 4K Video Streaming অনেক বেশি Bandwidth ব্যবহার করতে পারে। তাই ডিভাইসের সংখ্যার পাশাপাশি সেগুলো দিয়ে কী কাজ করবেন, সেটিও গুরুত্বপূর্ণ।
Mesh Router ব্যবহারে কি LAN Cable প্রয়োজন?
অনেকেই মনে করেন Mesh Router-এর প্রতিটি Unit অবশ্যই Cable দিয়ে সংযুক্ত করতে হয়। বাস্তবে Mesh System-এর Node-গুলো Wireless অথবা Wired Connection, দুইভাবেই কাজ করতে পারে, যদি মডেলটি তা সমর্থন করে।
Mesh Unit-গুলোর মধ্যে ডেটা আদান-প্রদানের সংযোগকে Backhaul বলা হয়।
Wireless Backhaul
এই পদ্ধতিতে Main Mesh Router ও অন্যান্য Node Wi-Fi-এর মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করে।
- বিভিন্ন রুমে LAN Cable নেওয়ার প্রয়োজন হয় না।
- সেটআপ তুলনামূলক সহজ।
- ভাড়া বাসার জন্য সুবিধাজনক।
- দূরত্ব ও ভারী দেয়ালের কারণে স্পিড কমতে পারে।
- প্রতিটি Node-এর জন্য আলাদা বিদ্যুৎ সংযোগ প্রয়োজন।
Ethernet Backhaul
এই পদ্ধতিতে Mesh Unit-গুলো Ethernet Cable দিয়ে একে অপরের সঙ্গে সংযুক্ত থাকে।
- তুলনামূলক স্থিতিশীল সংযোগ পাওয়া যায়।
- Wireless Backhaul-এর কারণে Bandwidth কমে যাওয়ার সমস্যা এড়ানো যায়।
- Gaming ও 4K Streaming-এর জন্য সুবিধাজনক।
- একাধিক তলা ও ভারী কংক্রিটের দেয়ালযুক্ত বাসায় কার্যকর।
বাসায় আগে থেকেই LAN Cable নেওয়া থাকলে Ethernet Backhaul ব্যবহার করা ভালো। প্রয়োজন অনুযায়ী একই Mesh Network-এ Wired ও Wireless Node-ও ব্যবহার করা যায়, যদি Mesh System সেই সুবিধা সমর্থন করে।
Dedicated Wireless Backhaul
কিছু উন্নত Mesh Router-এ Node-গুলোর যোগাযোগের জন্য আলাদা Wireless Band থাকে। এটিকে Dedicated Wireless Backhaul বলা হয়।
সাধারণত কিছু Tri-Band Mesh System-এ এই সুবিধা পাওয়া যায়। এটি LAN Cable ছাড়াই উন্নত পারফরম্যান্স দিতে পারে। তবে সব Tri-Band Router-এ Dedicated Backhaul থাকে না, তাই মডেলের Specification দেখে নেওয়া উচিত।
Router-এর জন্য কোন Cable উপযুক্ত: Cat5, Cat5e নাকি Cat6 Cable ভালো?
Normal Router কিংবা Mesh Router, উভয় ক্ষেত্রেই সঠিক Ethernet Cable ব্যবহার করা গুরুত্বপূর্ণ। বিশেষ করে Ethernet Backhaul তৈরি করতে চাইলে ভালো মানের Cable ব্যবহার করা উচিত।
| Cable | প্রচলিত সমর্থিত স্পিড | Bandwidth | ব্যবহার |
|---|---|---|---|
| Cat5 | 100 Mbps | 100 MHz | পুরোনো নেটওয়ার্ক |
| Cat5e | 1 Gbps | 100 MHz | সাধারণ বাসা ও অফিস |
| Cat6 | 1 Gbps, স্বল্প দূরত্বে 10 Gbps | 250 MHz | Gaming, Mesh Network ও নতুন Cable Setup |
| Cat6a | 10 Gbps | 500 MHz | উচ্চগতির নেটওয়ার্ক ও বড় অফিস |
সঠিকভাবে তৈরি Ethernet সংযোগে Cat5e ও Cat6 Cable সাধারণত 1 Gbps স্পিডে সর্বোচ্চ ১০০ মিটার পর্যন্ত ব্যবহার করা যায়। Cat6 Cable স্বল্প দূরত্বে 10 Gbps সমর্থন করতে পারে, তবে দূরত্ব ও Installation Quality এখানে গুরুত্বপূর্ণ।
বাসার জন্য কোন Cable কিনবেন?
আপনার বাসায় আগে থেকেই ভালো মানের Cat5e Cable থাকলে Gigabit Network-এর জন্য সেটি পরিবর্তন করার প্রয়োজন নেই।
তবে নতুন বাসায় Network Cable বসাতে চাইলে অথবা একাধিক Mesh Unit-এর জন্য নতুন Ethernet Backhaul তৈরি করতে চাইলে Cat6 Cable ভালো পছন্দ হতে পারে।
Cable কেনার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখুন:
- ভালো মানের Pure Copper Cable নির্বাচন করুন।
- CCA (Copper Clad Aluminum) Cable এড়িয়ে চলুন।
- Router-এর WAN ও LAN Port-এর স্পিড যাচাই করুন।
- প্রয়োজন অনুযায়ী RJ45 Connector এবং Gigabit Network Switch ব্যবহার করুন।
শুধু Cat6 Cable ব্যবহার করলেই ইন্টারনেট স্পিড বেড়ে যাবে না। Router Port, Network Switch, সংযুক্ত ডিভাইস এবং ISP-এর স্পিডও সেই গতিকে সমর্থন করতে হবে।
Mesh Router কোথায় বসালে ভালো কভারেজ পাওয়া যাবে?
ভালো Router কেনার পরও ভুল জায়গায় বসানোর কারণে Wi-Fi Performance খারাপ হতে পারে। Mesh Router-এর ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য।
Main Router ও Mesh Node বসানোর সময় নিচের বিষয়গুলো খেয়াল রাখুন:
- Router বাসার মাঝামাঝি কোনো খোলা জায়গায় রাখুন।
- আলমারির ভেতর, টিভির পেছনে বা মেঝেতে Router রাখা এড়িয়ে চলুন।
- Wireless Mesh Node এমন জায়গায় রাখুন, যেখানে অন্য Node থেকে ভালো সিগন্যাল পাওয়া যায়।
- সম্পূর্ণ Wi-Fi Dead Zone-এর মধ্যে Wireless Node না বসিয়ে তার আগের কোনো উপযুক্ত জায়গায় বসান।
- Mesh Node-গুলোর মাঝখানে অপ্রয়োজনীয় দেয়াল ও ধাতব বাধা এড়িয়ে চলুন।
- একাধিক তলায় সম্ভব হলে Ethernet Backhaul ব্যবহার করুন।
Node বসানোর পর Mesh Router-এর App থেকে Connection Quality পরীক্ষা করুন। প্রয়োজনে Node-এর অবস্থান পরিবর্তন করে দেখুন।
Gaming, Streaming ও অফিসের কাজের জন্য কোন Router ভালো?
অনলাইন গেমিংয়ের জন্য
Online Gaming-এর ক্ষেত্রে শুধু ইন্টারনেট স্পিড নয়, Latency, Ping ও Connection Stability গুরুত্বপূর্ণ।
Gaming PC বা Console যদি Router-এর কাছাকাছি থাকে, তাহলে ভালো মানের Normal Router এবং Ethernet Cable ব্যবহার করাই কার্যকর সমাধান।
অন্য রুমে Gaming Setup থাকলে Ethernet Backhaul সমর্থিত Mesh Router ব্যবহার করতে পারেন। তবে Wireless Mesh Node-এর মাধ্যমে Gaming করলে সংযোগের অবস্থার ওপর নির্ভর করে Latency বাড়তে পারে।
ভিডিও স্ট্রিমিংয়ের জন্য
একটি Smart TV-তে YouTube বা Netflix দেখার জন্য Normal Router যথেষ্ট হতে পারে।
তবে বাসার বিভিন্ন রুমে একসঙ্গে একাধিক Smart TV-তে 4K Streaming এবং অন্যান্য ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করলে ভালো কভারেজসহ উচ্চক্ষমতাসম্পন্ন Mesh System সুবিধাজনক হতে পারে।
বাসা থেকে অফিসের কাজের জন্য
Work From Home-এর ক্ষেত্রে Video Meeting, File Upload এবং Cloud Application ব্যবহারের জন্য স্থিতিশীল সংযোগ প্রয়োজন।
Home Office যদি Main Router থেকে দূরে থাকে, তাহলে Mesh Router-এর মাধ্যমে সেখানে ভালো Wi-Fi কভারেজ নিশ্চিত করা যেতে পারে। সুযোগ থাকলে Wired Connection ব্যবহার করা আরও ভালো।
পুরোনো Router দিয়ে কি Mesh Network তৈরি করা যায়?
আপনার কাছে আগে থেকেই দুটি Normal Router থাকলে সেগুলো দিয়ে Wi-Fi কভারেজ বাড়ানো সম্ভব। তবে যেকোনো দুটি Router সংযুক্ত করলেই সেটি Mesh Network হয়ে যায় না।
পুরোনো Router-এ Access Point Mode থাকলে Ethernet Cable দিয়ে Main Router-এর সঙ্গে সংযুক্ত করে অন্য রুমে Wi-Fi দিতে পারবেন।
অন্যদিকে, প্রকৃত Mesh Network তৈরি করতে Router-গুলোতে সামঞ্জস্যপূর্ণ Mesh Technology থাকতে হবে। যেমন:
- TP-Link Deco
- TP-Link EasyMesh
- ASUS AiMesh
- NETGEAR Orbi
একই ব্র্যান্ডের সব Router-ও পরস্পরের সঙ্গে Mesh Network তৈরি করতে পারে না। তাই নতুন Router বা Node কেনার আগে Model Compatibility এবং Firmware Support যাচাই করা জরুরি।
Wi-Fi Range Extender নাকি Mesh Router?
বাসার শুধু একটি রুমে Wi-Fi সিগন্যাল দুর্বল হলে সম্পূর্ণ Mesh System কেনার পরিবর্তে Wi-Fi Range Extender ব্যবহার করতে পারেন। এটি বিদ্যমান Wi-Fi সিগন্যাল গ্রহণ করে অন্য জায়গায় পৌঁছে দেয়।
তবে Range Extender একই Wireless Channel-এ সিগন্যাল গ্রহণ ও পুনরায় পাঠালে কার্যকর Bandwidth কমতে পারে। কিছু Extender-এ আলাদা Wi-Fi Network-ও তৈরি হয়।
Mesh Router-এর Node-গুলো একটি সমন্বিত Network হিসেবে কাজ করে। ফলে বড় জায়গায় Wi-Fi কভারেজ বাড়ানো এবং বিভিন্ন Unit পরিচালনা করা তুলনামূলক সহজ হয়।
| আপনার সমস্যা | সম্ভাব্য সমাধান |
|---|---|
| একটি রুমে Wi-Fi দুর্বল | Wi-Fi Range Extender |
| দূরের রুমে Ethernet Cable রয়েছে | Wired Access Point |
| একাধিক রুমে Wi-Fi দুর্বল | Mesh Router |
| একাধিক তলায় Wi-Fi প্রয়োজন | Ethernet Backhaul-সহ Mesh System |
| Router-এর কাছেও স্পিড কম | ISP ও বর্তমান Router যাচাই |
নতুন Router কেনার আগে যা যাচাই করবেন
- Wi-Fi Standard: নতুন Router কেনার ক্ষেত্রে Wi-Fi 6 ভালো পছন্দ হতে পারে। আরও উন্নত প্রযুক্তি ও সামঞ্জস্যপূর্ণ ডিভাইস থাকলে Wi-Fi 7 বিবেচনা করতে পারেন।
- Dual-Band ও Tri-Band: সাধারণ ব্যবহারে Dual-Band Router যথেষ্ট হতে পারে। ভারী ইন্টারনেট ব্যবহার ও উন্নত Wireless Backhaul-এর জন্য উপযুক্ত Tri-Band Mesh System বিবেচনা করুন।
- WAN ও LAN Port: 100 Mbps-এর বেশি ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করলে অন্তত Gigabit WAN ও LAN Port রয়েছে কি না, তা দেখুন।
- Mesh Compatibility: ভবিষ্যতে আরও Node যোগ করা যাবে কি না এবং কোন মডেলের সঙ্গে সামঞ্জস্য রয়েছে, তা যাচাই করুন।
- ISP Compatibility: Router-এ আপনার ISP-এর প্রয়োজনীয় PPPoE, Dynamic IP বা অন্যান্য Connection Type সমর্থন করে কি না, তা নিশ্চিত করুন।
- Security ও Management: WPA2/WPA3 Security, Guest Network, Firmware Update ও Parental Control-এর মতো প্রয়োজনীয় ফিচার যাচাই করুন।
- বিদ্যুৎ সংযোগ: Mesh System-এর প্রতিটি Node-এর জন্য বিদ্যুৎ সংযোগ প্রয়োজন। বিদ্যুৎ চলে গেলে পুরো Mesh Network সচল রাখতে প্রয়োজনীয় Unit ও ONT-এর জন্য Backup Power-এর ব্যবস্থা করতে হবে।
কখন Normal Router কিনবেন এবং কখন Mesh Router কিনবেন?
Normal Router কিনুন যদি:
- আপনার বাসা ছোট বা মাঝারি আকারের হয়।
- একটি Router দিয়েই সব রুমে ভালো Wi-Fi পাওয়া যায়।
- আপনার বাজেট সীমিত থাকে।
- Gaming PC বা Smart TV-তে সরাসরি LAN Cable ব্যবহার করেন।
- বাসায় উল্লেখযোগ্য Wi-Fi Dead Zone না থাকে।
Mesh Router কিনুন যদি:
- আপনার বাসায় তিন বা চারটি বেডরুম রয়েছে এবং একাধিক রুমে সিগন্যাল দুর্বল।
- বড় ফ্ল্যাট, ডুপ্লেক্স বা একাধিক তলায় Wi-Fi ব্যবহার করেন।
- বাসার বিভিন্ন জায়গায় একসঙ্গে অনেক ডিভাইস ব্যবহার করেন।
- একাধিক রুমে একই Wi-Fi Network ব্যবহার করতে চান।
- ভবিষ্যতে Wi-Fi কভারেজ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
মন্তব্য
Mesh Router ও Normal Router-এর মধ্যে কোনটি ভালো, তার উত্তর নির্ভর করে আপনার প্রয়োজনের ওপর।
আপনার বাসা ছোট হলে এবং সব রুমে ভালো Wi-Fi সিগন্যাল পাওয়া গেলে একটি ভালো Normal Router কেনাই সাশ্রয়ী সিদ্ধান্ত। অন্যদিকে, বড় ফ্ল্যাট, একাধিক তলা কিংবা বিভিন্ন রুমে Wi-Fi Dead Zone থাকলে Mesh Router বেশি কার্যকর সমাধান হতে পারে।
আর যদি বাসায় Ethernet Cable নেওয়ার সুযোগ থাকে, তাহলে Cat5e বা Cat6 Cable ব্যবহার করে Wired Mesh Network তৈরি করতে পারেন। এতে তুলনামূলক স্থিতিশীল সংযোগ পাওয়া যাবে।
আপনার বাসার আয়তন, ডিভাইসের সংখ্যা, ইন্টারনেট প্যাকেজ ও বাজেট বিবেচনা করে Ryans Computers থেকে প্রয়োজন অনুযায়ী Normal Router, Mesh Router এবং Networking Accessories বেছে নিতে পারেন।
Mesh Router ও Normal Router নিয়ে কিছু সাধারণ প্রশ্ন
একটি ভালো Normal Router দিয়েই অনেক ক্ষেত্রে ১২০০ বর্গফুটের ফ্ল্যাটে পর্যাপ্ত কভারেজ পাওয়া যায়। তবে একাধিক কংক্রিটের দেয়াল বা দূরের বেডরুমে দুর্বল সিগন্যাল থাকলে দুটি Mesh Unit বিবেচনা করতে পারেন।
না। একটি ISP সংযোগ দিয়েই সম্পূর্ণ Mesh Network পরিচালনা করা যায়। Main Mesh Router-এর মাধ্যমে অন্যান্য Node ইন্টারনেট সংযোগ পায়।
এর কোনো নির্দিষ্ট দূরত্ব নেই। Router-এর মডেল, Frequency Band, দেয়াল এবং Wireless Signal Strength-এর ওপর এটি নির্ভর করে। Mesh Router-এর App থেকে Connection Quality দেখে Node-এর অবস্থান নির্ধারণ করা ভালো।
বাধ্যতামূলক নয়। ভালো মানের Cat5e Cable দিয়েই 100 Mbps ইন্টারনেট ব্যবহার করা যায়। তবে নতুন Network Cable বসানোর ক্ষেত্রে ভবিষ্যতের আপগ্রেড বিবেচনায় Cat6 নির্বাচন করতে পারেন।
সবসময় নয়। Wireless Backhaul-এর দূরত্ব, বাধা, Interference এবং Node-এর Hardware অনুযায়ী স্পিডের পার্থক্য হতে পারে। Ethernet Backhaul ব্যবহার করলে এই পার্থক্য কমানো সম্ভব।

Leave a comment