Cart (0)
Sub Total: Tk 0
1D নাকি 2D Barcode Scanner: আপনার দোকান, ফার্মেসি বা Warehouse-এর জন্য কোনটি দরকার?
POSTED ON September 26, 2026 by Md Sad Akkas (Shuvo)

1D নাকি 2D Barcode Scanner: আপনার দোকান, ফার্মেসি বা Warehouse-এর জন্য কোনটি দরকার?

বর্তমান সময়ের সবচেয়ে প্রচলিত দুটি বারকোড স্ক্যানার হল (একমাত্রিক) এবং 2D (দ্বিমাত্রিক) স্ক্যানার। এই স্ক্যানারগুলোর প্রত্যেকের রয়েছে আলাদা আলাদা বিশেষত্ব। দোকানের কাউন্টারে প্রোডাক্ট স্ক্যান করা, ফার্মেসিতে ওষুধের barcode পড়া, warehouse-এ stock মিলিয়ে দেখা কিংবা কুরিয়ার পার্সেলের tracking code scan করা, সব কাজের জন্য একই ধরনের barcode scanner দরকার হয় না। 

তাই scanner কেনার সময় শুধু দাম বা scanning speed নয়, বরং আপনার ব্যবসায় কোন ধরনের barcode ব্যবহার হচ্ছে এবং কোথায় scanner ব্যবহার করবেন, সেটিই আগে বিবেচনা করা উচিত। আপনার কাজ যদি সাধারণ লিনিয়ার বারকোড স্ক্যান করা হয়, তাহলে 1D scanner-ই যথেষ্ট। কিন্তু QR Code, Data Matrix, PDF417, mobile screen এবং বিভিন্ন ধরনের বারকোড যদি একই স্ক্যানার দিয়ে স্ক্যান করতে হয়, তাহলে 2D scanner বেশি উপযোগী।

এক নজরে 1D vs 2D বারকোড স্ক্যানার

আপনার ব্যবসায় যদি মূলত EAN, UPC, Code 39 বা Code 128-এর মতো লিনিয়ার বারকোড scan করতে হয়, তাহলে 1D barcode scanner বেছে নিতে পারেন। Retail shop, bookstore, pharmacy বা সাধারণ POS counter-এ এই ধরনের scanner অনেক ক্ষেত্রেই যথেষ্ট। অন্যদিকে, যদি একই scanner দিয়ে QR Code, Data Matrix, PDF417 এবং 1D barcode scan করতে চান, তাহলে 2D barcode scanner বেশি উপযোগী। 

মোবাইল ফোন স্ক্রিন থেকে ডিজিটাল কোড স্ক্যান করার প্রয়োজন থাকলেও 2D scanner সাধারণত বেশি সুবিধাজনক। 2D স্ক্যানারের আরেকটি সুবিধা হলো এটি একটি laser line-এর ওপর নির্ভর না করে barcode-এর ইমেজ ধারন করে। ফলে কোড ধরার সময় নির্দিষ্ট angle বা alignment বজায় রাখার প্রয়োজন তুলনামূলক কম হয়।

1D ও 2D Barcode Scanner-এর মূল পার্থক্য কী?

1D ও 2D scanner-এর মূল পার্থক্য হলো এরা কোন ধরনের code পড়তে পারে এবং কীভাবে সেটি capture করে।

বিষয় 1D Barcode Scanner 2D Barcode Scanner
কী ধরনের code পড়ে Linear বা line-based barcode 1D barcode-এর পাশাপাশি 2D code-ও পড়ে
সাধারণ code EAN, UPC, Code 39, Code 128, Code 93, Codabar, Interleaved 2 of 5 QR Code, Data Matrix, PDF417, Micro QR এবং অন্যান্য 2D matrix code
Code দেখতে কেমন সাধারণত পাশাপাশি থাকা vertical line-এর মতো সাধারণত square বা matrix pattern-এর মতো
কোথায় বেশি ব্যবহার হয় Grocery shop, bookstore, retail shop এবং সাধারণ billing counter যেখানে product barcode-এর পাশাপাশি QR বা digital code scan করতে হয়
মূল সুবিধা সাধারণ product barcode scan করার জন্য যথেষ্ট একই scanner দিয়ে অনেক ক্ষেত্রে 1D ও 2D দুই ধরনের code scan করা যায়
কখন বেছে নেবেন আপনার কাজ যদি মূলত EAN, UPC বা অন্যান্য সাধারণ product barcode scan করা হয় এখন বা ভবিষ্যতে QR Code, digital code বা 2D barcode ব্যবহারের প্রয়োজন থাকলে
উদাহরণ SUNLUX XL-6500 একটি 1D corded scanner, যা EAN, UPC, Code 39, Code 128-সহ বিভিন্ন 1D barcode support করে Sunmi Blink QR Code Camera & Barcode Scanner একটি 2D corded scanner, যা QR code, Code 128 সহ সব Scan support করে

Phone Screen থেকে Barcode Scan করতে হলে কী করবেন?

বর্তমান সময়ে বেশিরভাগ ব্যবসার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। Customer-এর স্মার্টফোন থেকে QR Code বা ডিজিটাল বারকোড scan করতে হলে traditional laser-based 1D scanner সবসময় উপযুক্ত নয়। 2D imager সাধারণত barcode-এর একটি image capture করে সেটি decode করে। ফলে paper label-এর পাশাপাশি compatible model হলে screen-এর code-ও পড়তে পারে। তবে এখানে একটি বিষয় মনে রাখা উচিত। সব 2D scanner একই ধরনের screen scanning support করে না। কেনার আগে product specification-এ paper/screen scanning বা সংশ্লিষ্ট support আছে কি না দেখুন। যেমন- SUNLUX XL-9010-এর specification-এ 1D/2D code এবং paper/screen reading আছে এবং এটি Portable।

কোন ব্যবসার জন্য কোন Scanner?

Retail Shop ও Bookstore

আপনার দোকানে যদি মূলত standard product label scan করতে হয়, তাহলে আপনি 1D scanner নিতে পারেন। যেমন, SEWOO NBS-7250 একটি corded Hand-free Barcode Scanner, যার USB, RS-232 interface রয়েছে এবং এর স্ক্যানিং স্পিড 300 scans per second।

Pharmacy ও Healthcare Counter

ফার্মেসিতে medicine ও product label-এর standard barcode বেশি ব্যবহৃত হলে 1D scanner যথেষ্ট হতে পারে। তবে সব pharmacy-এর জন্য একই ধরনের scanner প্রয়োজন নাও হতে পারে। আপনার inventory ও billing software কোন barcode format ব্যবহার করে এবং ভবিষ্যতে QR বা অন্য 2D code scan করার প্রয়োজন হবে কি না, আগে সেটি যাচাই করুন।

Warehouse ও Inventory

Warehouse-এ product label, carton, stock tag এবং বিভিন্ন ধরনের code একসঙ্গে থাকতে পারে। আপনার inventory system-এ একাধিক barcode format থাকলে 2D scanner বেশি practical হতে পারে। এখানে scanner-এর ধরন ছাড়াও mobility গুরুত্বপূর্ণ। Shelf বা carton-এর কাছে গিয়ে scan করতে হলে cordless barcode scanner cable-এর সীমাবদ্ধতা কমাতে পারে। Bluetooth বা 2.4GHz connection-এর model এ ক্ষেত্রে সুবিধাজনক।

Courier ও Logistics Desk

Courier operation-এ parcel label এবং tracking code নিয়মিত scan করতে হয়। এসব label-এ QR বা অন্য 2D code থাকলে 2D scanner বেছে নেওয়া ভালো। একটি fixed desk-এ কাজ করলে corded model যথেষ্ট হতে পারে। কিন্তু প্রতিদিন computer থেকে দূরে গিয়ে অনেক parcel scan করলে wireless scanner আপনার workflow সহজ করতে পারে।

Restaurant বা POS Counter

Restaurant-এ যদি fixed counter-এ standard item barcode scan করা হয়, তাহলে corded 1D scanner বেশি উপযোগী। তবে QR Code, digital order বা customer-এর phone screen থেকে code scan করার প্রয়োজন থাকলে 2D scanner ব্যবহার করা গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনার POS workflow ভবিষ্যতে digital code-এর দিকে যেতে পারে হলে কেনার সময় বিষয়টি বিবেচনা করুন।

Corded নাকি Cordless Barcode Scanner?

1D এবং 2D স্ক্যানার কেনার আগে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যাচাই করা উচিত। আর সেটি হলো কানেকশন টাইপ। এটি সাধারণত দুই ধরনের হয়ে থাকে। Corded এবং Cordless স্ক্যানার।

Corded Scanner

Fixed counter-এর জন্য corded scanner সহজ এবং উপযোগী। USB বা RS-232-এর মাধ্যমে scanner POS computer-এর সঙ্গে connected থাকে। ফলে:

  • Battery charging-এর প্রয়োজন নেই
  • Scanner হারিয়ে যাওয়ার সম্ভাবনা কম
  • Fixed counter-এ ব্যবহার সহজ
  • সাধারণত কম খরচে পাওয়া যায়

Retail shop, pharmacy বা bookstore-এর fixed billing counter-এ এটি যথেষ্ট হতে পারে।

Cordless Scanner

আপনাকে যদি scanner হাতে নিয়ে shelf, carton বা parcel-এর কাছে যেতে হয়, তাহলে cordless model বেশি সুবিধাজনক। Bluetooth বা 2.4GHz connection-এর model cable-এর সীমাবদ্ধতা কমায়। বর্তমান ZKTeco ZKB202S 1D/2D Cordless Handheld Barcode Scanner scanning-এর পাশাপাশি USB, Bluetooth ও 2.4GHz connection support করে।

Handheld নাকি Hands-Free Scanner?

আপনার scanning workflow-ও এখানে গুরুত্বপূর্ণ। Handheld scanner বেশি লাভজনক যখন একেকটি product হাতে নিয়ে বা scanner ধরে আলাদাভাবে scan করতে হয়। এটি ছোট দোকান, pharmacy বা সাধারণ counter-এর জন্য practical। অন্যদিকে, hands-free বা desktop scanner ভালো যখন একই জায়গায় একের পর এক product scan করতে হয়। Supermarket বা high-volume counter-এ এই ধরনের setup কর্মীর scanning process দ্রুত করতে পারে।

Barcode Scanner কেনার আগে ৫টি বিষয় অবশ্যই দেখুন

১. আপনার Barcode Type

প্রথমেই আপনার ব্যবহৃত barcode-এর তালিকা তৈরি করুন।যদি শুধু EAN, UPC বা Code 128 থাকে, তাহলে 1D scanner যথেষ্ট হতে পারে। QR, Data Matrix বা PDF417 থাকলে 2D scanner দরকার।

২. POS Software Compatibility

Scanner computer-এ connect হলেই যে আপনার POS software-এ ঠিকমতো কাজ করবে, তা নয়। USB, RS-232, Bluetooth বা 2.4GHz—কোন connection আপনার system-এর জন্য প্রয়োজন, তা আগে নিশ্চিত করুন।

৩. Scan Distance

Product হাতে ধরে একেবারে কাছে scan করবেন, নাকি carton বা shelf থেকে কিছুটা দূরত্বে scan করবেন? আপনার কাজের ধরন অনুযায়ী scan range বা depth of field দেখুন।

৪. Screen ও Damaged Barcode Support

আপনার business-এ phone screen বা কম quality-এর printed label scan করার প্রয়োজন থাকলে এই feature-গুলো specification-এ আছে কি না দেখুন। শুধু 2D লেখা দেখেই ধরে নেবেন না যে সব ধরনের surface বা damaged barcode একইভাবে পড়বে।

৫. Daily Workload

দিনে ২০–৩০টি product scan করা এবং কয়েক হাজার parcel scan করা এক জিনিস নয়। বেশি workload হলে scanning speed-এর পাশাপাশি scanner-এর durability, ergonomics, connection stability এবং battery life-এর মতো বিষয়ও গুরুত্বপূর্ণ হয়ে যায়।

Barcode Scanner কেনার সময় যে ভুলগুলো করবেন না

শুধু scanning speed দেখে কিনবেন না

300 scans per second লেখা থাকলেই scanner আপনার business-এর জন্য ভালো হবে, এমন নয়। আপনি কী ধরনের barcode scan করছেন এবং কীভাবে কাজ করছেন, সেটি বেশি গুরুত্বপূর্ণ।

শুধু কম দাম দেখে 1D scanner নেবেন না

আপনার business-এ QR Code ব্যবহৃত হলে পরে আবার scanner বদলাতে হতে পারে। তাই বর্তমান ও নিকট ভবিষ্যতের প্রয়োজন একসঙ্গে ভাবুন।

আবার প্রয়োজন না থাকলে অযথা 2D scanner-এ বেশি খরচও করবেন না

শুধু 2D বেশি advanced বলে কেনার দরকার নেই। আপনার shop যদি শুধু standard product barcode scan করে, তাহলে একটি ভালো 1D scanner-ই যথেষ্ট হতে পারে।

POS compatibility বাদ দেবেন না

Scanner এবং POS software-এর মধ্যে compatibility না থাকলে ভালো scanner কিনেও আপনি সমস্যায় পড়তে পারেন।

শেষ কথা

তো সর্বোপরি শুধু EAN, UPC বা Code 128-এর মতো standard product barcode scan করলে একটি 1D scanner আপনার কাজ ভালোভাবেই করতে পারে। কিন্তু QR Code, Data Matrix, PDF417, phone screen বা mixed barcode scan করার প্রয়োজন থাকলে 2D scanner বেশি practical। এরপর দেখুন scannerটি corded নাকি cordless, handheld নাকি hands-free, আপনার POS software-এর সঙ্গে compatible কি না এবং প্রতিদিনের workload সামলাতে পারবে কি না। সবশেষে শুধু scanner-এর দাম নয়, পুরো workflow বিবেচনা করুন। আপনার দোকান, pharmacy, warehouse বা courier operation-এ scanner কীভাবে ব্যবহার হবে, সেই অনুযায়ী model নির্বাচন করলেই অপ্রয়োজনীয় খরচ এড়ানো এবং পরে scanner বদলানোর ঝুঁকি কমানো সম্ভব।

Share This!
Comments

No Comments

Leave a comment
WhatsApp