নতুন ফ্লোর উদ্বোধন হয়ে গেলো রায়ান্স উত্তরা-১ শাখায়
নতুন ফ্লোর নিয়ে আরও বড় পরিসরে যাত্রা শুরু করলো রায়ান্সের উত্তরা-১ শাখা। ২০১৬ সালের ৭মে যাত্রা শুরু করা এই শাখাটি রায়ান্সের অন্যান্য শাখাগুলোর মতোই প্রযুক্তি পণ্যসামগ্রীর এক বিশাল ভাণ্ডার। ৩রা সেপ্টেম্বর ২০২২ তারিখে আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে এবং নতুন ফ্লোর উদ্বোধনের মাধ্যমে উত্তরার এই শাখাটি আবারও নতুন করে পথচলা শুরু করলো।
দেশব্যাপী রায়ান্সের ১৫টি শাখা ও ১৯টি আউটলেটের মধ্যে এই উত্তরা-১ শাখাটিও উল্লেখ্যযোগ্য শাখা। প্রায় ৪০০০ স্কয়ার ফিটের এই ডুপ্লেক্স শাখায় গ্রাহকরা সপ্তাহের সাত দিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত তাদের পছন্দের প্রযুক্তি পণ্য কেনাকাটা করতে পারবেন। এখানে কর্মরত ৫০ এরও বেশি সদস্য সর্বদা নিয়োজিত আছেন গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে। গ্রাহকদের কথা চিন্তা করে পণ্য প্রদর্শনের ব্যাপারে নিয়ে আসা হয়েছে পরিবর্তন। গ্রাহকরা এখন পছন্দের পণ্যটি আরও কাছ থেকে দেখে ও পছন্দ করে কিনতে পারবেন।
এছাড়া পূর্ণাঙ্গ একটি সার্ভিসিং সেন্টার রয়েছে উত্তরা-১ শাখায়। নতুন ফ্লোর উদ্বোধনের সাথে সাথে এই সার্ভিসিং সেন্টারে আনা হয়েছে নতুন পদ্ধতির মাধ্যমে সার্ভিসিং প্রদানের ব্যবস্থা। গ্রাহক প্রথমেই নির্দিষ্ট বুথ থেকে কম্পিউটার জেনারেটেড টোকেন সংগ্রহ করবেন। তারপর সেই টোকেন নিয়ে সার্ভিসিং সেন্টারে গিয়ে পণ্যের সার্ভিসিং করাতে পারবেন। ফলে ভিড় কিংবা বিশৃঙ্খলার আর কোন সুযোগ থাকছে না। রায়ান্সের অন্যান্য শাখাগুলোর মতো এখানেও গ্রাহকরা ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাবলেট, ক্যামেরা ও অফিসিয়াল সকল যন্ত্রপাতি এবং বিভিন্ন ব্র্যান্ডের আইটি পণ্য সুলভ মূল্যে পেয়ে যাবেন।
উত্তরা-১ এবং সারা দেশব্যাপী রায়ান্সের অন্যান্য শাখা ও আউটলেট ছাড়া অনলাইনেও (ryanscomputers.com) গ্রাহকরা প্রযুক্তিপণ্য কেনাকাটা করতে পারছেন। অনলাইন কেনাকাটায় রায়ান্সের গ্রাহকরা সারা দেশে ৬৪ জেলায় ডেলিভারি সুবিধা, ঢাকা সিটির ভিতর ২৪ ঘণ্টার ভিতর Express Delivery এবং ২৪/৭ অনলাইন সাপোর্ট পাচ্ছেন।
Leave a comment