১০ হাজার থেকে ১২,৫০০ টাকায় কোন মনিটর নেবেন? ৫ টি সেরা মনিটর এর লিস্ট
এই বাজেটে একটাই মনিটর বেছে নিতে হলে ViewSonic VA2214সবচেয়ে শক্তিশালী প্যাকেজ। কারণ, এতে আছে IPS panel, 120Hz refresh rate আর Full HD resolution, এর দাম ১২,৫০০ টাকা। যদি একই দামে অন্য ব্র্যান্ড চান, Acer SA222Q Ewmix ভাল অপশন। তবে যদি আরেকটু কম খরচে সবচেয়ে ভাল মনিটর চান, Dahua DHI-LM22-A201Y দামের তুলনায় অনেক বেশি ভ্যালু দেয়।
১০-১২.৫ হাজার টাকার মনিটর লিস্ট
মনিটর মডেল
প্যানেল
রিফ্রেশ রেট
পোর্টসমূহ
মূল বৈশিষ্ট্য
দাম (আনুমানিক)
ViewSonic VA2214
IPS
120Hz
HDMI, VGA
সবচেয়ে শক্তিশালী অলরাউন্ডার প্যাকেজ, ৩ বছরের ওয়ারেন্টি।
১২,৫০০ টাকা
Acer SA222Q Ewmix
IPS
100Hz
HDMI, VGA
বিল্ট-ইন স্পিকার যুক্ত ব্যালেন্সড পিক। পড়াশোনার জন্য দারুণ।
১১,৮০০ টাকা
Dahua DHI-LM22-A201Y
IPS
100Hz
HDMI, VGA
সবচেয়ে কম বাজেটে সেরা ভ্যালু IPS মনিটর।
১০,৩০০ টাকা
MSI PRO MP223 E2
VA
100Hz
HDMI, DisplayPort
ক্লিন কানেক্টিভিটির জন্য ডিসপ্লেপোর্ট (DP) সমৃদ্ধ অফিস সেটআপ।
১২,২০০ টাকা
ASUS VP227HF
VA
100Hz
HDMI, VGA
ক্যাজুয়াল গেমিং (1ms MPRT) এবং চোখের সুরক্ষায় Eye Care টেকনোলজি।
১২,১০০ টাকা
১০ হাজার থেকে ১২.৫ হাজার টাকার মধ্যে এখন সবচেয়ে কমন সাইজ হচ্ছে ২১.৪৫ থেকে ২১.৫ ইঞ্চির Full HD monitor। এই দামে ২৪ ইঞ্চি নেওয়া উচিত, তবে অনেক সময় panel quality, refresh rate বা overall build এ ছাড় দিতে হয়। মনে রাখবেন টেবিল এ দেওয়া দাম পরিবর্তন হতে পারে ।
Built-in speaker আছে কি না, নাকি সেটা আপনার দরকার নেই
IPS নাকি VA, কোনটা নেবেন
এই বাজেটে IPS panel সাধারণত safer choice। Side angle থেকে রং কম ভাঙে, document, class, browsing আর daily office কাজেও বেশি স্বস্তি দেয়।
VA panel-এর সুবিধা হলো contrast তুলনামূলক বেশি। তাই movie, YouTube বা darker scene-এ black level একটু ভালো লাগতে পারে। তবে colour consistency আর wide-angle comfort-এর দিক থেকে IPS এখনও এগিয়ে।
Best for: পুরো বাজেট ব্যাবহার করে সবচেয়ে ভালো experience চাইলে এটা বেস্ট!
২১.৫ ইঞ্চির এই monitor-এ Full HD IPS panel-এর সঙ্গে 120Hz refresh rate আছে। এই budget-এ 120Hz পাওয়া এখনও বড় সুবিধা। শুধু gaming না, scrolling, Excel sheet, browser tab বদলানো, এমনকি long reading session-ও visibly smoother লাগে।
এই মডেলটা যারা office work, study আর evening entertainment এক monitor-এ সেরে ফেলতে চান, তাদের জন্য খুব শক্তিশালী option। downside হলো built-in speaker নেই। তাই laptop speaker বা external speaker-এর ওপর ভরসা করতে হবে।
২১ এপ্রিল ২০২৬-এ দেখা দাম : ১২,৫০০ টাকা (দাম পরিবর্তন হতে পারে)
Best for: পড়াশোনা, remote work আর everyday use-এর balanced pick
Acer SA222Q Ewmix এমন একটি monitor, যেটাকে এই বাজেটের সবচেয়ে safe recommendation বলা যায়। এতে ২১.৫ ইঞ্চি IPS panel, 100Hz refresh rate, Full HD resolution আছে। সবচেয়ে আলাদা সুবিধা হলো built-in speaker। sound quality খুব বড় কিছু হবে না, কিন্তু class, YouTube, call বা quick video দেখার জন্য বাড়তি সুবিধা দেয়।
যারা আলাদা speaker কিনতে চান না, বা desk clean রাখতে চান, তাদের জন্য এটা practical choice। white colour design সবার পছন্দ নাও হতে পারে, কিন্তু feature set দামের তুলনায় খুব সুন্দর।
২১ এপ্রিল ২০২৬-এ দেখা দাম: ১১,৮০০ টাকা (দাম পরিবর্তন হতে পারে)
সোজা কথা, ১০ হাজার টাকার আশপাশে যদি usable Full HD IPS monitor খুঁজে থাকেন, Dahua DHI-LM22-A201Y shortlist-এ থাকবে। ২১.৪৫ ইঞ্চি screen, 100Hz refresh rate, HDMI+VGA connectivity এই দামে খারাপ deal নয়।
এটা premium-feel monitor না। কিন্তু online class, freelancing dashboard, office document, browsing আর light media use-এর জন্য যথেষ্ট। tight budget-এ desktop build complete করতে চাইলে এটাই value pick।
২১ এপ্রিল ২০২৬-এ দেখা দাম: ১০,৩০০ টাকা (দাম পরিবর্তন হতে পারে)
কি থাকছেঃ
Panel: IPS
Refresh rate: 100Hz
Port: HDMI, VGA
Value note: এই list-এর সবচেয়ে budget-friendly IPS option
Best for: casual gaming আর eye-care feature মাথায় রেখে কিনতে চাইলে
ASUS VP227HF এ 100Hz refresh rate, 1ms MPRT আর ASUS Eye Care feature আছে। যারা পড়াশোনার পাশাপাশি game খেলেন, YouTube দেখেন, আর একটু branded gaming-style monitor চান, তাদের জন্য এটা দেখতে পারেন।
তবে panel VA হওয়ায় pure office বা design comfort-এর জায়গায় আমি এখনও IPS model-কে এগিয়ে রাখব। তা সত্ত্বেও ASUS এর eye-care package আর overall tuning এই range-এ এটাকে আলাদা করে।
২১ এপ্রিল ২০২৬-এ দেখা দাম: ১২,১০০ টাকা (দাম পরিবর্তন হতে পারে)
কি থাকছেঃ
Panel: VA
Refresh rate: 100Hz
Port: HDMI, VGA
Extra: Low Blue Light, Flicker-Free, Eye Care
কেনার আগে ৬টি বিষয় মাথায় রাখুন
২১.৫ ইঞ্চি Full HD-তেই থাকুন। এই budget-এ এটাই sweet spot।
IPS পেলে আগে সেটা দেখুন, যদি না আপনি contrast-কেন্দ্রিক VA চান।
100Hz এখন luxury না, daily comfort-এর জিনিস। 60Hz থেকে এটা noticeable upgrade।
HDMI cable box-এ আছে কি না দেখে নিন।
Wall mount লাগাতে চাইলে VESA support আছে কি না নিশ্চিত করুন।
built-in speaker না থাকলে আলাদা speaker বা headphone plan রাখুন।
কোন ভুলগুলো বেশি হয়
অনেকে শুধু inch দেখে monitor কেনেন। এতে ২৪ ইঞ্চি পেলেও panel খারাপ, refresh rate কম, বা text clarity হতাশ করতে পারে। আবার কেউ শুধুই brand দেখে কিনে ফেলেন, পরে বুঝেন port match করছে না।
আরেকটা ভুল হলো HD resolution monitor নেয়া। ২০২৬ সালে office, study বা browsing-এর জন্য Full HD-এর নিচে নামা ঠিক হবে না, যদি না monitor একেবারেই temporary backup screen হয়।
FAQ
১০ হাজার টাকার নিচে monitor নেয়া কি ঠিক?
শুধু temporary setup, CCTV-style display বা খুব basic use হলে ভাবা যায়। primary monitor হিসেবে না নেওয়াই ভালো।
২১.৫ ইঞ্চি নাকি ২৪ ইঞ্চি?
এই budget-এ ২১.৫ ইঞ্চি Full HD বেশি sensible। ২৪ ইঞ্চি চাইলে বাজেট একটু বাড়ানো ভালো।
এই range-এর monitor-এ gaming হবে?
casual gaming হবে। competitive fast-paced gaming-এর জন্য না।
Built-in speaker দরকার?
সবার জন্য না। তবে যারা আলাদা speaker নিতে চান না, তাদের জন্য Acer SA222Q Ewmix convenient।
asraful hoq
good and helpful