Cart (0)
Sub Total: Tk 0
৫-৬ হাজার টাকায় সেরা ভ্যালু-ফর-মানি Wi‑Fi রাউটার কোনটা?
POSTED ON March 31, 2026

৫-৬ হাজার টাকায় সেরা ভ্যালু-ফর-মানি Wi‑Fi রাউটার কোনটা?

৫/৬ হাজার টাকার মধ্যে Wi-Fi router কিনতে গেলে অনেকেই confused হয়ে যান। কারণ product page-এ প্রায় সব router-এই speed, coverage, dual-band, Wi-Fi 6 এই ধরনের কথা লেখা থাকে। কিন্তু আপনার জন্য কোনটা ভালো হবে, সেটা অনেক সময় শুধু Mbps আরে স্পেক দেখে বোঝা যায় না।

ধরুন, আপনার বাসায় ৪-৫টা phone, ১-২টা laptop, smart TV, CCTV বা gaming console আছে। আবার কারও বাসা একটু বড়, তাই এক router দিয়ে সব room cover হয় না। কেউ আবার budget কম রাখতে চান, কিন্তু একদম basic router-ও নিতে চান না। তাই এই blog-এ আমরা ৫-৬ হাজার টাকার আশেপাশে কিছু রউতের, যাতে আপনার দরকার অনুযায়ী সহজে decision নিতে পারেন।

এখানে main focus থাকবে ৩টি strong Wi-Fi 6 router-এর ওপর: TP-Link Archer AX53 V1, Cudy WR3000S এবং MERCUSYS MR80X V2.20। এর বাইরে big house coverage, tight budget, আর future upgrade-এর কথাও আলাদা করে বলা হয়েছে।

৫/৬ হাজারে কোন রাউটার ভালো?

  • Overall best pick: TP-Link Archer AX53 V1 — strong brand, AX3000 Wi-Fi 6, Gigabit ports, ভালো home coverage
  • Value-for-money alternative: Cudy WR3000S — feature-heavy router, Wi-Fi 6, Mesh support, VPN support
  • Budget-friendly AX3000 option: MERCUSYS MR80X V2.20 — কম দামে AX3000 Wi-Fi 6 performance চাইলে
  • বড় বাসা বা coverage problem: TP-Link Deco E4 2-Pack — এক router দিয়ে সব room cover না হলে
  • Tight budget কিন্তু ভালো router চাই: TP-Link Archer AX12 অথবা TP-Link Archer C64

1. TP-Link Archer AX53 V1 — overall safest recommendation

৫/৬ হাজার টাকার মধ্যে যদি কাউকে safe, balanced এবং long-term usable router suggest করতে হয়, তাহলে TP-Link Archer AX53 V1 খুব strong recommendation। কারণ এখানে আপনি পাচ্ছেন AX3000 class Wi-Fi 6 speed, Gigabit WAN/LAN ports, dual-band support, EasyMesh compatibility এবং TP-Link-এর familiar app ecosystem।

যাদের বাসায় 100 Mbps বা তার বেশি broadband line আছে, অথবা future-এ speed upgrade করার plan আছে, তাদের জন্য Gigabit port থাকা important। অনেক সময় user শুধু Wi-Fi speed দেখে router কিনেন, কিন্তু WAN/LAN port যদি 100 Mbps হয়, future speed upgrade-এর সময় router নিজেই bottleneck হয়ে যায়। Archer AX53 এই জায়গায় ভালো future safety দেয়। 

আরেকটা practical বিষয় হলো brand comfort। অনেক user TP-Link router use করে অভ্যস্ত। Tether app, setup process, parental control, guest network—এই basic management গুলো সহজে করতে পারা অনেকের জন্য বড় plus point। তাই যারা “ঝামেলা কম, performance ভালো, brand trusted”—এই combination চান, তাদের জন্য Archer AX53 সবচেয়ে balanced pick। 

2. Cudy WR3000S — feature বেশি চাইলে দারুণ value

Cudy WR3000S তাদের জন্য ভালো, যারা একই বাজেটে একটু বেশি feature চান। এটি AX3000 Mbps Gigabit Dual-Band Wi-Fi 6 router, এবং এই price range-এ Cudy সাধারণত feature-to-price ratio দিয়ে ভালো impression তৈরি করে।

এই router-এর বড় সুবিধা হলো এটি শুধু basic home router না। Mesh support, VPN server/client support, Gigabit ports—এই type feature গুলো future use-এর জন্য helpful হতে পারে। ধরুন, এখন আপনার বাসায় normal broadband setup আছে, কিন্তু পরে আপনি network expand করতে চান, extra wired device add করতে চান, বা remote access/VPN নিয়ে কাজ করতে চান—তাহলে WR3000S বেশি flexible feel হবে।

তবে simple home user হলে শুধু feature দেখে decision না নিয়ে নিজের comfort-ও ভাবুন। TP-Link-এর app/interface অনেকের কাছে বেশি familiar, আর Cudy তুলনামূলক feature-heavy option। তাই যারা একটু tech-friendly, router settings নিয়ে কাজ করতে comfortable, অথবা একই বাজেটে বেশি specification চান—তাদের জন্য Cudy WR3000S খুব ভালো choice।

3. MERCUSYS MR80X V2 — কম দামে AX3000 Wi-Fi 6 চাইলে

যদি আপনি AX3000 Wi-Fi 6 router চান, কিন্তু budget একটু নিচে রাখতে চান, তাহলে MERCUSYS MR80X V2 বেশ interesting option। এটি Gigabit Dual-Band Wi-Fi 6 router, 4 external antenna, Mesh support, MU-MIMO/OFDMA type modern wireless feature এবং Gigabit wired connection support করে।

এই router তাদের জন্য ভালো হতে পারে, যারা 4K streaming, video call, online class, browsing, multiple phone/laptop connection—সবকিছু smooth রাখতে চান, কিন্তু Archer AX53-এর মতো higher brand-positioned router নিতে চান না। Mercusys TP-Link ecosystem-এর budget-friendly side হিসেবে অনেক user-এর কাছে পরিচিত, তাই price-to-performance হিসেবে MR80X attractive।

তবে মনে রাখবেন, শুধু “AX3000” লেখা মানেই সব router একই experience দেবে না। Brand app, firmware experience, coverage environment, wall thickness, device quality—সবকিছু performance-এ impact করে। কিন্তু budget হিসাব করলে MR80X V2.20 এই range-এ strong contender।

বড় বাসা হলে single router না, Mesh ভাবুন

অনেক সময় problem router speed না, problem হয় coverage। যেমন router যদি বাসার এক পাশে থাকে, মাঝখানে concrete wall থাকে, অথবা বাসা long-shape হয়, তাহলে strong router হলেও অন্য room-এ signal weak হতে পারে। এই situation-এ single router upgrade করার চেয়ে Mesh system বেশি practical হতে পারে।

এই use case-এর জন্য TP-Link Deco E4 AC1200 Mbps Ethernet Dual-Band Wi-Fi System (2-Pack) consider করা যায়। এটি Wi-Fi 5 based mesh system, তাই pure Wi-Fi 6 speed চাইলে এটি top choice না। কিন্তু আপনার main problem যদি হয় “drawing room-এ speed ভালো, bedroom-এ signal weak”, তাহলে Deco E4 2-Pack অনেক বেশি useful হতে পারে। 

Mesh-এর সুবিধা হলো আপনি বাসার দুই জায়গায় দুইটা unit রাখতে পারেন। এতে একটাই Wi-Fi name রেখে comparatively smooth coverage পাওয়া যায়। ভবিষ্যতে coverage আরও বাড়াতে চাইলে Deco ecosystem-এ additional unit add করার possibility-ও থাকে।

Tight budget হলে কোনটা নেবেন?

সবার budget ৫/৬ হাজার পর্যন্ত যায় না। কেউ হয়তো ৩/৪ হাজারের মধ্যে ভালো router চান, কিন্তু একদম entry-level single-band router নিতে চান না। এই জায়গায় দুইটা practical option রাখা যায়:

 

এর মধ্যে Archer AX12 ভালো choice হবে যদি আপনি কম budget-এ Wi-Fi 6 experience চান। এটি AX1500 class, Gigabit port আছে, এবং normal home use—phone, laptop, browsing, streaming, online class—এসবের জন্য balanced।

অন্যদিকে Archer C64 Wi-Fi 5 router হলেও এর Gigabit port, dual-band support, 4 antenna এবং stable TP-Link experience আছে। যাদের internet plan খুব high না, কিন্তু 100 Mbps port-এর limitation এড়াতে চান, তারা Archer C64 consider করতে পারেন। Simple কথায়, Wi-Fi 6 priority হলে AX12; familiar AC1200 Gigabit router চাইলে C64।

Router কেনার আগে ৫টা জিনিস দেখে নিন
Criteria / কী দেখবেন What to Check / কী check করবেন
Internet Plan আপনার internet plan যদি 100 Mbps-এর বেশি হয়, তাহলে Gigabit WAN/LAN port আছে কি না অবশ্যই দেখে নিন।
Device Count বাসায় যদি অনেক phone, laptop, smart TV, CCTV থাকে, তাহলে Wi-Fi 6 router বেশি comfortable হতে পারে।
Coverage বড় বাসা বা wall-heavy flat হলে single router-এর বদলে Mesh system ভাবুন।
Future Upgrade এখন speed কম হলেও future-এ higher package নিতে পারেন—তাই Gigabit portWi-Fi 6 support helpful।
App & Support Setup, parental control, guest network, firmware update—এসব সহজ হলে long-term use অনেক আরামদায়ক হয়।

Final recommendation

যদি আপনি ৫/৬ হাজার টাকার মধ্যে overall safest router চান, তাহলে TP-Link Archer AX53 V1 আমার first recommendation। এটি performance, brand trust, Wi-Fi 6, Gigabit port এবং future usability—সব দিক থেকেই balanced।

যদি আপনি same range-এ বেশি feature ও value চান, তাহলে Cudy WR3000S খুব ভালো option। আর যদি কম budget-এ AX3000 Wi-Fi 6 router নিতে চান, তাহলে MERCUSYS MR80X V2.20 smart choice হতে পারে।

তবে আপনার বাসা বড় হলে বা এক router দিয়ে সব room cover না হলে speed-এর চেয়ে coverage বেশি important। তখন TP-Link Deco E4 2-Pack দেখুন। আর budget কম হলে TP-Link Archer AX12 বা TP-Link Archer C64 practical option।

Share This!
Comments

No Comments

Leave a comment
WhatsApp